করিমগঞ্জে বৃত্তিপ্রাপ্ত ৩০ শিক্ষার্থীকে সংবর্ধনা

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের করিমগঞ্জে জুনিয়র ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার ১০টি স্কুল ও ৫টি মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এ সংবর্ধনায় অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উম্মে মুসলিমা।

সার্বিক ব্যাস্থাপনায় ছিলেন করিমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি, জনাব আল আমিন কবির।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসানুল হক জাহিদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাল,
সাধারণ সম্পাদক আবদুল মান্নান দুলাল সিকদার

,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন খান পল্টু,
উপজেলা এনসিপির আহ্বায়ক মোবারক হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল কাশেম, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মুফতি মো. দ্বীন ইসলাম এবং হেফাজতে ইসলামের দপ্তর সম্পাদক শহীদুল্লাহ সাদি।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি তাদের অভিভাবক, সমাজের জ্ঞানী-গুণী ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

বক্তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজ গঠনের গুরুত্বপূর্ণ শক্তি। তাদের মেধা ও প্রতিভার বিকাশে শিক্ষক, অভিভাবক এবং সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। অনুষ্ঠানের মাধ্যমে কৃতী শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন এবং দেশ ও সমাজের কল্যাণে নিজেদের নিয়োজিত করার জন্য অনুপ্রেরণা দেওয়া হয়।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ