করিমগঞ্জে পরিবহন পরিচালনা কমিটি ও উপদেষ্টা কমিটি গঠন

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ট্রাক, ট্রাক্টর, পিকআপ ও কভার ভ্যান সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ১৩ সদস্যবিশিষ্ট উপজেলা শাখা পরিবহন পরিচালনা কমিটি গঠন করেছে কিশোরগঞ্জ জেলা মটরযান শ্রমিক ইউনিয়ন। একই সঙ্গে কমিটির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিন সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে।

গত ৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দে কিশোরগঞ্জ জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী কমিটি দুটি গঠন করা হয়।

উপদেষ্টা কমিটি

উপদেষ্টা কমিটির আহ্বায়ক করা হয়েছে করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমনকে। সদস্য হিসেবে রয়েছেন করিমগঞ্জ পৌর বিএনপির সভাপতি আশরাফ হোসেন পাভেল এবং করিমগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন খান পল্টু।

১৩ সদস্যবিশিষ্ট পরিবহন পরিচালনা কমিটি

১. মো. আব্দুল হেলিম — সভাপতি
২. মো. হেলাল উদ্দিন — কার্যকরী সভাপতি
৩. মো. মোশারফ — সহ-সভাপতি
৪. মো. জজ মিয়া — সম্পাদক
৫. মো. রিপন মিয়া — সহ-সম্পাদক
৬. মো. জিয়াউর রহমান — কোষাধ্যক্ষ
৭. মো. রফিকুল ইসলাম হেলাল — সাংগঠনিক সম্পাদক
৮. মো. হান্নান মিয়া — দপ্তর সম্পাদক
৯. আল ইসলাম (আলী) — প্রচার সম্পাদক
১০. মো. রাসেল মিয়া — কার্যকরী সদস্য-১
১১. মো. আবু বাকার — কার্যকরী সদস্য-২
১২. মো. ইলিয়াস মিয়া — কার্যকরী সদস্য-৩
১৩. মো. ছন্নু মিয়া — কার্যকরী সদস্য-৪

কিশোরগঞ্জ জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহাদাৎ হোসেন মন্টু ও সাধারণ সম্পাদক মো. উজ্জ্বল স্বাক্ষরিত পৃথক পত্রের মাধ্যমে কমিটি দুটির অনুমোদন দেওয়া হয়।

চিঠিতে কমিটি গঠনের বিষয়টি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতিসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নবগঠিত কমিটি করিমগঞ্জ উপজেলার ট্রাক, ট্রাক্টর, পিকআপ ও কভার ভ্যান পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও সমন্বয় প্রতিষ্ঠার পাশাপাশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ