আদমদীঘীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগমের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় এমপির প্রতিনিধি ও আদমদীঘি উপজেলা বিএনপির সহসভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান মোত্তাকি তালুকদার মুক্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, আরএমও আব্দুল হালিম, প্রাণিসম্পদ কর্মকর্তা বেনজির রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম এবং উপজেলা প্রকৌশলী রিপন কুমার।
এ ছাড়া উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা বিএনপির সহসভাপতি ও নশরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী দুলাল, ছাতিয়ানগ্রাম ইউপির প্যানেল চেয়ারম্যান মহিউদ্দীন তালুকদার, চাপাপুর ইউপির প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু, আদমদীঘি প্রেস ক্লাবের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান, উত্তরাঞ্চল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মনসুর আলী, সাংবাদিক খোন্দকার মেহেদী হাসান এবং সান্তাহার মহিলা দলের সভাপতি মুক্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

