পাকুন্দিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে পোনা মাছ অবমুক্ত

নিউজ ডেস্ক:

জাতীয় মৎস্য দিবস উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জাঙ্গালিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা মিরুককান্দি বাজার সংলগ্ন নলুয়া ডোবা ঘাটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রকৃতি রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

পোনা মাছ অবমুক্তকালে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নাজমুল ইসলাম, জাঙ্গালিয়া ইউনিয়ন শাখার আমির মাওলানা আব্দুল হালিম, সাধারণ সম্পাদক মাওলানা আবুল খায়ের, যুব বিভাগের সভাপতি ও মেম্বার পদপ্রার্থী হাদিকুল ইসলাম, প্রচার সম্পাদক শামীম আহমেদ এবং মেম্বার পদপ্রার্থী মো. রাজিব মিয়া।

আয়োজকরা বলেন, উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে মৎস্য সম্পদ বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরি হবে। মাছ বাঁচানো ও প্রাকৃতিক জলাশয় রক্ষার মাধ্যমে সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ