করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের করিমগঞ্জে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে মুসলিমা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসানুল হক জাহিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা।

অনুষ্ঠানে ইউএনও উম্মে মুসলিমা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “ভালো ফলাফল অর্জনই শেষ নয়; এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।” তিনি শিক্ষার্থীদের এখন থেকেই ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ করে অধ্যবসায়ের সঙ্গে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

ক্রেস্ট পেয়ে কৃতি শিক্ষার্থীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতে উপজেলা প্রশাসনের এমন উদ্যোগের প্রশংসা করেন উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ