হোসেনপুরে খাদ্যগুদামে ধান বিক্রেতা কৃষক নির্ধারণে লটারি অনুষ্ঠিত

মো. শামছুল হক, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুরে সরকারি খাদ্যগুদামে ধান বিক্রির জন্য কৃষক নির্ধারণে লটারির আয়োজন করা হয়েছে। এবার ৩৬ টাকা কেজি দরে উপজেলার প্রকৃত ২০৮ জন কৃষকের কাছ থেকে মোট ৮৭০ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।

রোববার (১৭ মে) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভার সভাপতিত্বে এ লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়। কৃষক, কৃষক প্রতিনিধি, সাংবাদিক ও সুধীজনের উপস্থিতিতে দীর্ঘ তালিকা থেকে লটারির মাধ্যমে ধান বিক্রেতা কৃষক নির্বাচন করা হয়।

লটারি কার্যক্রম পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোসী মাসনাদ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন, খাদ্য কর্মকর্তা জেসমিন আক্তার, খাদ্য নিয়ন্ত্রক ও ওসি এলএসডি রিটন মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ আই খান শিবলু, সাদ্দাম হোসেন চাঁন মিয়া, কৃষকদলের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মো. হোসেন আলী, জিনারী ইউনিয়ন বিএনপির সভাপতি বাহার উদ্দিন, পুমদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাবুল মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ