বগুড়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে জাকিরের যোগদান, ফুলেল সংবর্ধনা
সজীব হাসান, বগুড়া প্রতিনিধি
বগুড়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির।
সোমবার (১৬ মার্চ) দুপুর ২টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজ নবনিযুক্ত প্রশাসকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। দায়িত্ব গ্রহণের পর জেলা পরিষদ, জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে সংবর্ধনা প্রদান করেন।
যোগদান ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি।
এর আগে রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকিরকে বগুড়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

