জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে বিন্নাটী আব্দুল মজিদ মোল্লা স্কুলের দোয়া অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
বাংলাদেশের রাজনীতিতে অন্যতম শুদ্ধপুরুষ বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রনালয়ের মন্ত্রী এবং কিশোরগঞ্জ ১ আসনের ৫ বারের এমপি সৈয়দ আশরাফুল ইসলাম এর মৃত্যুতে বিন্নাটী আব্দুল মজিদ মোল্লা স্কুলে দোয়া ও মিল্লাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সৈয়দ আশরাফুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানাতে বিন্নাটি আব্দুল মজিদ মোল্লা উচ্চ বিদ্যালয়ে শিক-শিার্থী ও ম্যানেজিং কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় স্মৃতিচারন ও বিশেষ দোয়া মাহফিল। বিন্নাটী আব্দুল মজিদ মোল্লা স্কুলের প্রধান শিক মোঃ আবু বক্কর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শরীফুল ইসলাম শরীফ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেদী হাসান মোল্লা প্লাবন, আমীর হামজা, কাদির প্রমুখ।
