কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় পৌরসভা সহ ১১টি ইউনিয়ন নিয়ে একটি সরকারী ৫০ শয্যা হাসপাতাল
বাজিতপুর সংবাদদাতা
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় পৌরসভা সহ ১১টি ইউনিয়ন নিয়ে একটি সরকারী ৫০ শয্যা হাসপাতাল ৩ লক্ষ জনগণের জন্য সেবা প্রদান করার কথা থাকলে ও ২০ জন ডাক্তারের মধ্যে ২ থেকে ৩ জন ডাক্তার রোগি দেখে থাকেন। প্রতি দিন এই সরকারী হাসপাতালের ২ থেকে ৩ শত রোগি ভীড় করেন। কিন্তু যেভাবে রোগিদের সেবা পাওয়ার কথা সেভাবে বছরের পর বছর ধরে সেবা পাচ্ছেনা। সব রোগের ঔষধ পেরাসিটামল। রোগিরা জানান, এই হাসপাতালে এক জন বর্হি বিভাগে এবং আর এক জন অফিসে বসে কোনো রকম রোগি দেখে থাকেন। ভর্তিরত রোগিরা যেভাবে সকাল দুপুর এবং রাতে খাবার পাওয়ার কথা সেভাবে তাঁরা খাবার পাচ্ছেন না। পাঙ্গাস মাছ ছাড়া রোগিদের কপালে আর কিছুই জুটে না। দীর্ঘ দিন ধরে এই হাসপাতালে এক্সরে মেশিনটি বন্ধ রয়েছে। সহকারী ডেন্টাল সার্জন পদটি শূন্য রয়েছে। উপজেলা টিএইচও সপ্তাহে এক থেকে দুইদিন অফিস করেন। অন্যদিকে টিএইচও না থাকার কারনে অন্যান্য কর্মচারীরা ও অফিসে দেরিতে আসেন বলে অভিযোগ উঠেছে।
