ভৈরবে স্বর্ণকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
এম.এ হালিম
গতকাল বৃহস্পতিবার দুপুরে ভৈরবে হৃদয় দেবনাথ (২৫) নামে এক স্বর্ণকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে এলাকাবাসিরা মরদেহটি কাঠালঁ গাছে ঝুলতে দেখে পুলিশে খবর দেয় । পরে পুলিশ লুন্দিয়া শীতল বাজারের কাছে কাঁঠাল গাছ থেকে মরদেহটি উদ্ধার করে। সে উপজেলার রাজনগর গ্রামের ধনরাজ দেবনাথের ছেলে। ঘটনাটি হত্যা না আতœহত্যা এ নিয়ে এলাকায় ধুম্্রজালের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানাযায়, লুন্দিয়া শীতলপাটি বাজারে রাজ শিল্পালয় নামে হৃদয় দেবনাথের একটি স্বর্ণালংকার তৈরির দোকান ছিল। নিহতের বড় ভাই নিখিল দেবনাথ জানান বুধবার সন্ধ্যায় হৃদয় বাড়িতে ফোন করে তাকে জানান রাতে ফিরতে দেরি হবে। পরে রাতে সে আর বাড়ি ফিরেনি।
ভৈরব থানার অফিসার ইনচার্জ মো: মোখলেছুর রহমান জানান, ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এটা হত্যা না আতœহত্যা ময়না তদন্তের পর জানা যাবে।
