নিকলীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণ মিছিল অনুষ্ঠিত।।
জয়দেব আচার্য্য
কিশোরগঞ্জের নিকলীতে জুলাই আগষ্ট ২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে গণ মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়, নিকলী উপজেলার মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি ডিগ্রি কলেজের মাঠ প্রাঙ্গন থেকে ৩৬জুলাই (৫আগষ্ট) ২০২৫ইং রোজ মঙ্গলবার সকাল এগারো ঘটিকায় নিকলী উপজেলা শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামী শাখার আয়োজনে গণ মিছিল টি পরিচালনা করা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী নিকলী উপজেলা শাখার আমির মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিকলী শাখার সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জে জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ শামছুল আলম সেলিম,নিকলী উপজেলা শাখার সাবেক সভাপতি ইসরাফিল সরকার, সাবেক সভাপতি আব্দুল্লাহ আল কাইয়ূম, সাবেক সভাপতি মোঃ মতিউর রহমান,কর্ম পরিষদ সদস্য নাসির উদ্দিন রুবেল,কর্ম পরিষদ সদস্য মাঃ মুফতি এনামুল হক উসমানী,রাহমানি সুরা সদস্য মাঃ মুসলেহ উদ্দিন, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নিকলী উপজেলা শাখার মোঃ খাইরুল ইসলাম বকুল, নিকলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইসলামী ছাত্র শিবিরের মোঃ হিমেল খাঁন , সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী নিকলী উপজেলা শাখার বিভিন্ন সংগঠনের নেতাকর্মী বৃন্দ প্রমুখ।।।

