সনাতনী স্বেচ্ছাসেবী সংসদ” নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ
ভ্রাম্যমান প্রতিনিধি: “ঐক্যের বন্ধনে আবদ্ধ থাকবো” এই শ্লোগানকে সামনে নিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নে স্থানীয়ভাবে অবস্থানরত সনাতনী যুবক ও সামাজিক ব্যক্তিদের নিয়ে “সনাতনী স্বেচ্ছাসেবী সংসদ” নামে একটি সংগঠন আত্মপ্রকাশ ঘটেছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট ) সকালে পরেশ কিশোর গুপ্ত স্মৃতি মন্দির, কালটিয়া, বিন্নাটি, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জে ৯ জন সদস্য নিয়ে এই সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।
এতে আহ্বায়ক মনোনীত করা হয় পুলক কিশোর গুপ্তকে ও সদস্য সচিব মনোনীত করা হয় নির্মল চন্দ্র সরকারকে। এই সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষ্যে পরেশ কিশোর গুপ্ত স্মৃতি মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়। এতে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রস্তাবিত উপদেষ্টা এডভোকেট লিটন সরকার, সমাজ সেবক পল্লব কিশোর গুপ্ত, প্রভাষক রিপন চন্দ্র সরকার, সাংবাদিক সুজন চন্দ্র দাস ও স্বাগতম কিশোর দাস, অত্র সংগঠনের যুগ্ম আহ্বায়ক সঞ্জয় চন্দ্র সরকার, সদস্য বিজয় চন্দ্র সরকার, প্রসেনজিৎ চন্দ্র সরকার, রঞ্জিত সরকার, মিঠুন চক্রবর্তী, লিটন সরকার ও প্রবল ভৌমিক সহ স্থানীয় এলাকার সনাতন ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সকলের মতামতের ভিত্তিতে গঠিত আহ্বায়ক কমিটির অনুলিপি সদয় অবগতির জন্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, কিশোরগঞ্জ সদর প্রদান করা হয় এবং অনলাইন মারফত চেয়ারম্যান, ৭ নং বিন্নাটি ইউনিয়ন পরিষদে প্রদান করা হয়।

