রেলওয়ে প্রকৌশলীকে হত্যার হুমকির প্রতিবাদে কর্মবিরতিতে যাবে স্টাফরা
অনলাইন ডেস্ক :
কিশোরগঞ্জ রেলওয়ের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) রেজাউল করিমকে তার ভাড়া বাসায় রেলওয়ে চৌকিদার সুরাইয়া আক্তার বিউটির স্বামী শাহিন মিয়াসহ কয়েকজন সন্ত্রাসী হত্যার হুমকি দেয়।
গত রবিবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের কানিকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে স্টাফরা জানায়, চৌকিদার বিউটি অফিসে ৩ কার্যদিবস অনুপস্থিত থাকে। ৩ কার্যদিবসে উপস্থিতি স্বাক্ষর নেয়ার জন্য বারবার পি ডব্লিউ কে চাপ প্রয়োগ করতে থাকে। পরবর্তীতে বিউটির স্বামী শাহিনের নেতৃত্বে হত্যার হুমকি দেয়া হয়।প্রকৌশলীকে হত্যার হুমকিদাতা বিউটি ও শাহিনের সুষ্ঠু বিচার না হলে আমরা কর্মবিরতিতে যাবো।
স্থানীয়ারা জানায়, বিউটি কিশোরগঞ্জ রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হওয়ায় নানা প্রভাববিস্তার ঘটিয়ে ভৈরবে রেলওয়ে কোয়ার্টার বরাদ্দ হওয়ার পর তা ভাড়া দেয়। এছাড়াও কিশোরগঞ্জ রেলওয়ে কলোনিতে ঘর ও জায়গা দখল করেছে। বিউটির স্বামী শাহিন মিয়া দীর্ঘদিন রেলওয়ে টিকেট কালোবাজারি করে আসছে।

