বগুড়ায় ৪৪ এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহর উপহারের খেজুর বিতরণ

সজীব হাসাম, বগুড়া প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত রাজকীয় খেজুর বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদের সভাকক্ষ ‘ভদ্রাবতী’-তে আয়োজিত অনুষ্ঠানে এসব খেজুর বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেজুর বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত মোট ১৪ কার্টন খেজুর উপজেলার ৫টি ইউনিয়নের ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জ্বল এবং নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য মামুন আহম্মেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এসময় উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার সভাপতি, সাধারণ সম্পাদক ও মুহতামিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ