ইয়াবাসহ মাদক কারবারি আটক
মেরাজ নাছিম :
কিশোরগঞ্জে র্যাব-১৪ অভিযান চালিয়ে ৫২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করে ।বৃহস্পতিবার ১১ জুলাই কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়ন পরিষদের ব্রাহ্মনকান্দি এলাকার সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ টু বত্রিশ গামী রোডস্থ মোঃ আবু হানিফের মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে ।
আটক জয় পোদ্দার(৩০) জেলা শহরে বত্রিশ এলাকার বলরাম পোদ্দারের ছেলে।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মো:আশরাফুল কবির জানান, গোপন সংবাদের ভিওিতে সদর উপজেলার যশোদল ইউনিয়নের ব্রাহ্মনকান্দি এলাকার সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ টু বত্রিশ রোডে মোঃ আবু হানিফের মুদি দোকানের অভিযান চালিয়ে ৫২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে ।
তার বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

