আবেদনের তিন ঘন্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ পেলেন ব্যাবসায়ী
আলী রেজা সুমন:
বৃহস্পতিবার (০৪ অক্টোবর) থেকে শুরু হল চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা। আওয়ামী সরকারের নয় বছরের উন্নয়নের ধারাবাহিকতার অংশ হিসেবে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উন্নয়ন মেলায়, কিশোরগঞ্জ পল্লি বিদ্যুৎ সমিতির স্টলে,আবেদনের মাত্র তিন ঘন্টা পর করিমগঞ্জ বাজারের পাট মহাল এলাকায় ফারুক হাসানের দোকানে (০৪ অক্টোবর) বানিজ্যিক নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।
সন্ধ্যার পর স্থানীয় ব্যবসায়ীদের উপস্থিতি থেকে স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার (UNO) শারমিন সুলতানা ও করিমগঞ্জ সাব জোনাল অফিসের এজিএম (ও & এম) সামসুর রহমান বিদ্যুতের সুইচটিপে নতুন সংযোগ দেন। এসময় আরো উপস্থিত ছিলেন এসিল্যান্ড (ভুমি) শামীমা ইয়াসমিন, ইন্সপেক্টর এনামুল হাসান,এল এম(ওয়ান) সারোয়ার হোসাইনসহ ব্যবসীবৃন্দ।

