প্রাথির্তা ফিরে পেলেন নাসিরুল ইসলাম খান আওলাদ
করিমগঞ্জ প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।রবিবার,১০ ডিসেম্বর দুপুরে আপিল শুনানি শেষে তাঁর মনোনয়নপত্র ফিরিয়ে দেয় ইসি।
৩ ডিসেম্বর মনোনয়ন বাছাইয়ের দিন জাতীয় পার্টির মহাসচিবের লোকজনের আপত্তির মুখে নাসিরুল ইসলাম খান আওলাদের মনোনয়ন বাতিল করেন কিশোরগঞ্জের রিটার্নিং কর্মকর্তা।বাতিলের কারণ হিসেবে জেলা রিটানিং কর্মকর্তা জানিয়েছিলেন নাসিরুল ইসলাম খান আওলাদ হলফনামায় একটি মামলার তথ্য গোপন করেছিলেন।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের (প্রার্থিতা বৈধ বা বাতিল) বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৫৬১ টি আপিল হয়েছে। এর মধ্যে বৈধ প্রার্থীর বিরুদ্ধে আপিল হয়েছে অন্তত ৩০ টি।কোনো কোনো আসনের প্রার্থীরা একে অন্যের বিরুদ্ধে আপিল করেছেন।বাকি আপিলগুলো হয়েছে প্রার্থিতা ফিরে পেতে।এবার ৩০০ সংসদীয় আসনে ২ হাজার ৭৪১ টি মনোনয়নপত্র জমা পড়ে।যাচাই -বাছাইয়ে ৭৩১ টি মনোনয়নপত্র বাতিল হয়।রবিবার ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পযর্ন্ত নির্বাচন কমিশন আপিল শুনে সিদ্ধান্ত দেবে।ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ পাবেন প্রার্থিরা। আর মনোনয়ন প্রত্যাহার করা যাবে ১৭ ডিসেম্বর পযর্ন্ত। এরপর চুড়ান্ত প্রার্থীর সংখ্যা জানা যাবে।আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।

