পাকুন্দিয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত
মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি : পুলিশের সঙ্গে কাজ করি, মাদক, জঙ্গী, সন্ত্রাসমুক্ত দেশ গড়ি, এই স্লোগানকে সামনে রেখে পাকুন্দিয়া থানার আয়োজনে শনিবার ২৬ অক্টোবর থানা হলরুমে পাকুন্দিয়া থানার কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি অধ্য মোঃ কফিল উদ্দিনের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক তদন্ত এসএম শফিকুল ইসলঅমের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন (ভারপ্রাপ্ত ইউএনও) একেএম লুৎফুর রহমান, থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান, পাকুন্দিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান আফছার উদ্দিন, জেলা পরিষদের সদস্য হাদিউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মেজবাহ উদ্দিন, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আকন্দ, সাবেক জিএস রায়হান উদ্দিন আকন্দ।

