নিরপেক্ষ নির্বাচনে ইসির প্রতি পূর্ণ আস্তা রয়েছে :গণতন্ত্রী পার্টি

স্টাফ রিপোর্টার:
অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন নির্বাচন কমিশনের (ইসি)প্রতি পূর্ণ আস্তা রয়েছে বলে জানিয়েছেন গণতন্ত্রী পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল্লাহ সিকদার।শনিবার, ৯ ডিসেম্বর নির্বাচন কমিশনের আহ্বানে আয়োজিত এক শুনানিতে অংশ নিয়ে সাংবাদিকদের দেওয়া প্রতিক্রিয়া তিনি  এ কথা বলেন।সম্প্রতি ১৪ দলের অন্যতম শরিক গণতন্ত্রী পার্টির  দলছুট অংশ আরেকটি অবৈধ কমিটি ঘোষণা করায় সমস্যা  দেখা দেয়।আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে দু’পক্ষই কবুতর প্রতীকে অংশ নিচ্ছে।ইতিমধ্যে উভয় পক্ষই প্রার্থী ঘোষণা করেছে।যে কারণে বৈধ পক্ষ ও প্রতীক বরাদ্দের বিষয়টি চুড়ান্ত করতে শুনানিতে উভয় অংশকে ডাকে নির্বাচন কমিশন। শুনানিতে নিজ নিজ অবস্থান তুলে ধরেন নেতারা। এখন সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন।শুনানি শেষে নির্বাচন প্রসঙ্গে শহীদুল্লাহ্ সিকদার বলেন, আমরা আশা করি দেশে একটি নিরপেক্ষ ও অর্থবহ নির্বাচন হবে।ইতোমধ্যে নির্বাচনের জন্য সারা দেশে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।শুনানিতে অংশ নেন গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা  ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী,বীর মক্তিযোদ্ধা অধ্যাপক ডা :শহীদুল্লাহ সিকদার,প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম,প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শরাফত আলী হীরা, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন।এছাড়া ও নির্বাচন কমিশন অডিটোরিয়ামে এসময় উপস্থিত ছিলেন যুগ্ন সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ,খায়রুল আলম,এ্যাডভোকেট ফুয়াদ হোসেন সম্পাদক মন্ডলীর সদস্য কমল ঘোষ, সৈয়দা আফসানা আলতাফ শিল্পী, শফি রেজা নূর মজুমদার, হরি প্রসাদ মিত্র,মিরাজুল ইসলাম জামান,মো:কামরুল ইসলাম,ডা:আবুল কাশেম,কেন্দ্রীয় কমিটির সদস্য বাদল সরকার,আলমগীর হোসেন,সাইফুল ইসলাম খান প্রমুখ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ