সমাজে ন্যায় কাজে উদ্ভুদ্ধ করতে ইমামদের ভুমিকা রয়েছে …. পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ

আমিনুল হক সাদী,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জ পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) বলেছেন, সমাজে ন্যায় কাজে উদ্ভুদ্ধ করতে ইমামদের ভুমিকা রয়েছে। বুধবার সকালে সদর উপজেলার মারিয়া ইউনিয়নের কাতিয়ারচরে ইসলামিক ফাউন্ডেশনের দারুল আরকাম মাদরাসা (ইবতেদায়ী) শাখার আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনার সরকার। উলামায়েকেরামদের কল্যাণে সরকার ভুমিকা রাখছে। মাদরাসা ও মসজিদ উন্নয়নে কাজ করছে। তিনি আরও বলেন, মুসলিমদের মাঝে দ্বন্দ লাগিয়ে জংগীবাদ তৈরী করে পরস্পরে ভেদাভেদ সৃষ্টি করছে। সে থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। মনে রাখবেন ইসলাম শান্তির ধর্ম তাতে কোন সন্ত্রাসের ঠাই নেই। মাদররাসার শিার্থীরা এগিয়ে যাচ্ছে। বাংলাদেশও উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে। সরকারের রুপ কল্প ২০৪১ কে যেন বাধা বিঘœ না ঘটে সেদিকেও খেয়াল রাখতে হবে। জংগি ও সন্ত্রাস এবং মাদক উন্নয়ন কাজে বিগ্ন ঘটাচ্ছে। এগুলোকে প্রতিহত করতে হবে। ইসলাম কখনও মানুষ মারাকে বিশ্বাস করে না। ধর্ম শান্তি চায় কিন্ত একদল মানুষের মগজ ধোলাই করে প্রকৃত ধর্ম থেকে বিরত রাখছে। তাই সঠিকভাবে ধর্মীয় মমত্ববোধ কাজে লাগালে কেউ জঙ্গি হবে না, চুরি রাহাজানী সন্ত্রাসী করবে না। প্রজন্মকে সুশিা দিতে পারলে জীবনের মান উন্নয়ন হবে। তাই সকলকে সমাজ উন্নয়নে এগিয়ে আসতে হবে। ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম খান মাসুম, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মাও. এনামুল হক। ইফার শিক্ষক মাও.আমিনুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা কমিটির সহসভাপতি হাজী মোহাম্মদ আলী, হাজী শামসুদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ, কোষাধ্যক্ষ বোরহান উদ্দিন, নরসুন্দা কিন্ডার গার্টেনের পরিচালক রহমত উল্লাহ প্রমুখ। সভায় ইসলামিক ফাউন্ডেশনের দারুল আরকাম মাদরাসা (ইবতেদায়ী) শাখার শিক্ষাথর্ীিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পরিশেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় মাদরাসা পরিচালনা কমিটির সদস্যগণ, ইফার কর্মকর্তাগণ,উলামায়ে কেরামগণ ও স্থানীয় গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries