পাকুন্দিয়া ভাইয়ের হাতে ভাই খুন
মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরকুর্শা গ্রামের ভাই ও ভাতিজার হাতে বড় ভাই খুন। সে উপজেলার চরকুর্শা গ্রামের আব্দুলের পুত্র নিহত মেনু মিয়া (৫৫)। এলাকাবাসী সূত্রে জানা যায় আজ রবিবার দুপুরে মেনু মিয়ার বাড়ীর পশ্চিম পার্শ্বে মেনু মিয়ার ধান জমির পানি তার ছোট ভাই আঃ খালেকের ভোট্টা েেত ইদুরের গর্ত দিয়ে চলে যায়। এতে দুই ভাইয়ের তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে খালেকের হাতে থাকা সাবল দিয়ে মেনু মিয়ার মাথায় আঘাত করে। মেনু মিয়া মাটিতে লুটিয়ে পড়ে যায়। একপর্যায়ে খালেকের ছেলে রনি (১৮) তার হাতে থাকা দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে বাজিতপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মালেক খসরু খান ঘটনার সততা নিশ্চিত করে জানান নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
