হোসেনপুরে উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় শাহ মাহবুবুল হকঃ
আসন্ন হোসেনপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চান হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ্ মাহবুবুল হক। তিনি উপজেলার শাহেদল ইউনিয়ন পরিষদের চার বারের নির্বাচিত চেয়ারম্যান। আলহাজ্ব শাহ্ মাহবুবুল হক কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য, জেলা ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং হোসেনপুর উপজেলা ক্রীড়া সংস্থাার সাধারণ সম্পাদক। শিানুরাগী ও নাট্যকার হিসেবেও তাঁর ব্যাপক পরিচিতি রয়েছে। শাহ্ মাহবুবুল হক জানান, আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে কোনো দুর্নীতি ও অনিয়ম নেই। বঙ্গবন্ধু কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন কর্মকা- এগিয়ে নিতে উপজেলা চেয়ারম্যান হিসেবে নিজেকে সম্পৃক্ত করতে তিনি আগ্রহী। তিনি ইতোমধ্যে প্রচারণা ও ভোটারদের সাথে কুশল বিনিময় চালিয়ে যাচ্ছেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্ব ও আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের কারণে তিনি দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী।

