কেন্দ্রীয় যুবলীগ নেতা সুব্রত পালের মনোনয়নপত্র বাতিল
শরিফুল ইসলাম, জ্যৈষ্ঠ পতিবেদক।
কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ-৫ আসনের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বাবু সুব্রত পালের মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ তার মনোনয়ন বাতিল করেন।
তিনি জানান, হলফনামায় মামলা তথ্য গোপন করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে কিশোরগঞ্জ ৪,৫,৬ এই তিন আসনে ২৪ জন প্রার্থীর মধ্যে ১২ জনের মওনানয়ন বৈধ ঘোষনা করা হয়। এছাড়া ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল। বিকেল পর্যন্ত স্থগিত করা হয়েছে ৮ প্রার্থীর মনোনয়ন।

