কুলিয়ারচরে পূজা মন্ডপ পরিদর্শন করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক
মুহাম্মদ কাইসার হামিদ
কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো: সারওয়ার মুর্শেদ চৌধুরী বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
পূজা মন্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে ছিলেন, জেলা পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ (বিপিএম), কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ, ভৈরব সার্কেলে সিনিয়র এএসপি এ এইচ এম কামরুল ইসলাম, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মো: নান্নু মোল্লা সহ জেলা ও উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
পূজা মন্ডপ পরিদর্শন কালে জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী পূজায় আগত ভক্তবৃন্দ, দর্শনার্থী ও পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করে পূজার সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা বিষয়েও খোঁজ খবর নেন। এছাড়া তিনি বলেন, বাঙালী সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা যথাযথ ভাবে উদযাপনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
পূজা মন্ডপে যে কোন প্রকার সন্দেহভাজন ব্যক্তির মাধ্যমে নাশকতার আশংখা দেখা দিলে, তাৎক্ষনিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে সকলের প্রতি অনুরোধ করেন পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ (বিপিএম)।
উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ বলেন, এ উপজেলায় ৩২ টি পূজা মন্ডপে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে দূর্গা পূজা উদযাপিত হচ্ছে।

