রাসেল আহমেদ তুহিনের পূজা মন্ডপ পরিদর্শন ও চাল ডাল বিতরন
স্টাফ রিপোর্টার
প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজের পরিচালক রাসেল আহমেদ তুহিন গতকাল বিকাল থেকে রাত পর্যন্ত শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শহরের বিভিন্ন পূজা মন্ড পরিদর্শন করেন। পূজামন্ড পরিদর্শনকালে সকলের সাথে শুভেচ্ছা বিণিময় কালে বলেন এ দেশে হিন্দু মুসলীম বৌদ্ধ খ্রিষ্টান সহ সকল ধর্মের লোকেরা এক অভিন্ন।প্রত্যেক ধর্মিয় উৎসবে আনন্দ চিত্তে সকলে অংশ গ্রহন করে। শান্তিপূর্ণ ভাবে এদেশের প্রতিটি ঘরে ঘরে যেন পরিবারের সকলকে নিয়ে ধর্মীয় আনন্দ উপভোগ করতে পারে সে ব্যাপারের জন্য সকলের মাঝে ধর্মীয় সহানুভুতি জাগ্রত হওয়ার আহবান জানান। জাতির জনক বঙ্গবন্ধু চেয়েছিলেন এদেশ হবে স্বপ্নের সোনার বাংলা। বঙ্গবন্ধুর কন্যা জন নেত্রী শেখ হাছিনা সোনার বাংলা গড়ার লক্ষ্যে নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন। এ সময় কিশোরগঞ্জ সদর ও হোসেনপুরে ৬১ টি পূজা মন্ডতে এক বস্তা করে পোলাও এর চাল ও ডাল বিতরন করেন তিনি। এই সময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

