রাষ্ট্রপতির আগমন উপলক্ষে প্রস্তুত তাড়াইল

আমিনুল ইসলাম বাবুল: বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামীকাল বুধবার (৯ অক্টোবর) সরকারি সফরে নিজ জেলা কিশোরগঞ্জের ভাটি কন্যা তাড়াইলে আসছেন। যোগ দেবেন নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে।

রাষ্ট্রপতির আগমন উপলে তাড়াইল মুক্তিযোদ্ধা কলেজসহ গোটা এলাকাকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। আশপাশের সড়কগুলোতে বসানো হয়েছে গেইট, পতাকা, ব্যানার-ফেস্টুন। ইতিমধ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠান সফল করতে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

তিনি সরকারি সফরে এসে ১৯৭০’এর প্রথম নির্বাচনী এলাকা (তাড়াইল-ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম-নিকলী) তাড়াইল উপজেলার চিরচেনা হিজল-তমাল ছায়া আর হাওড় নদী বেষ্টিত তাড়াইল উপজেলা পরিষদ চত্বরে স্বাধীনতা ‘৭১ ভাস্কর্য এর উদ্বোধন করেন।

জানা যায়, রাষ্ট্রপতি তাঁর সফরের ৯ অক্টোবর বুধবার মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন। কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মুজিবুল হক চুন্নু ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া এক পত্রে জানান, বুধবার (৯ অক্টোবর) রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে হেলিকপ্টারযোগ তাড়াইলের উদ্দ্যেশে রওনা দিবেন। তারপর বিকেল ৫টায় তাড়াইল থেকে কিশোরগঞ্জ সদরের উদ্দ্যেশে রওয়ানা হবেন। বিকেল ৫:৩০ এ কিশোরগঞ্জ নতুন ষ্টেডিয়ামে হেলিপ্যাড অবতরণ করবেন। পরে সার্কিট হাউজে গার্ড অব অনার প্রদান করা হবে। সন্ধ্যা ৭ টায় সার্কিট হাউজে সরকারি কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করবেন। মতবিনিময় শেষে রাষ্ট্রপতি নিজ বাসভবনে রাত্রি যাপন করবেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ