হোসেনপুরে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীদের নির্ঘুম রাত
হোসেনপুর সংবাদদাতা
কিশোরগঞ্জের হোসেনপুরে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পূজাকে সামনে রেখে উপজেলার সর্বত্রই চলছে প্রতিমা তৈরির ধুম। ফলে প্রতিমা তৈরির কারিগররা নির্ঘুম রাত কাটাতে বাধ্য হচ্ছেন।
জানাযায়, এ বছর দূর্গা দেবীকে আনুষ্টানিক বরণ করতে হোসেনপুর উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নের ১৬টি পূজা মন্ডবে চলছে সাজ সাজ রব। স্থানীয় শিল্পী না থাকায় দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিমার তৈরীর শিল্পীরা এসে নিপুন তুলির আঁচরে নানা রংয়ের প্রলেপ দিয়ে উজ্জ্বল করে তুলছে প্রতিটি পূজা মন্ডপের প্রতিমা। শেষ মূহুতে শিল্পীরা বিভিন্ন দেবালয়ের পুরোহিতদের কাছে তাদের চেষ্টার্জিত প্রতিমা উপহার দিবেন এমনটাই প্রত্যাশা আয়োজকদের।
এ ব্যাপারে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের হোসেনপুর শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র শীল জানান, এবার দূর্গাপূজা উপলক্ষে স্থানীয় প্রশাসনের উদ্যোগে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। তাই উৎসবমূখর পরিবেশে হিন্দু ধর্মাবলম্বীরা মন্ডপে পূজা অর্চনা নিবিঘেœ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

