কিশোরগঞ্জে মায়ের পা ধুয়ে দিলো শিক্ষার্থীরা
মুহাম্মদ কাইসার হামিদ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক বিদ্যালয়ে মা’দের পা ধুয়ে মাতৃভক্তি চর্চা করছে কোমল মতি শিক্ষার্থীরা। মঙ্গলবার ( ৯অক্টোবর) দুপুরে উপজেলার বাজরা মাসিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত মাতৃভক্তি চর্চা অনুষ্ঠানে বিদ্যালয় মাঠে মা’দের পা ধুয়ে মাতৃভক্তি চর্চা করানো হয়। পরে বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান :অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ আবুল খায়ের। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ জামাল উদ্দিন, মুহাম্মদ মোস্তফা কামাল, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মোঃ দেলোয়ার হোসেন লিটন, জাইকা প্রতিনিধি রুজি পারভিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম আবিরাজ, নব নির্বাচিত ইউপি সদস্য মোঃ হারিস ভূঁইয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীথিকা রাণী সাহা, ১ নং কুলিয়ারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মোঃ জাকারিয়া, ৪১নং কুলিয়ারচর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুল আলম রাশিদ প্রমুখ। এ সময় প্রধান অতিথি কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, মা-বাবার পায়ের নিচে সন্তানের বেহেশ্ত। মা-বাবাকে সম্মান ও শ্রদ্ধা করতে হবে। মা-বাবার আদেশ-নিষেধ মেনে চলতে হবে। তাহলে তোমরা একজন আদর্শ সন্তান হিসেবে সমাজে স্বীকৃতি পাবে। আজকে তোমরা নিজেদের মায়ের পা ধৌত করে মাতৃ ভক্তির চর্চা করে আমাকে মুগ্ধ করেছ। এভাবে সারাজীবন যেন তোমাদের মাকে সম্মানের আসনে রাখতে পার এ দোয়াই করছি ।

