কিশোরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

মো. মনির হোসেন: “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা হয়েছে কিশোরগঞ্জে।

এ উপলক্ষ্যে বুধবার (২৬ নভেম্বর) সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে জেলা প্রসাশকের কার্যালয়ে সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. মোহাম্মদ সাইফুল আলম, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাট্রিজ এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক একে ফজলুল হক, লিভার এগ্রো স্বত্ত্বাধিকারী সাইদুর রহমান, খামারী উদ্যোক্তা এবিএম জালাল উদ্দিন প্রমুখ।

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ