কিশোরগঞ্জে মহিলা আওয়ামী লীগের নতুন কমিটি এমপি আসমা আহবায়ক, বিলকিছ বেগম যুগ্ম আহবায়ক

কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি দিলারা বেগম আসমাকে আহবায়ক এবং নারী নেত্রী বিলকিছ বেগমকে যুগ্ম আহবায়ক করে ১৭ সদস্য বিশিষ্ট এ কার্যকরী কমিটি গঠন করা হয়। মঙ্গলবার ( ২৩ অক্টোবর)দলের কেন্দ্রিয় কমিটির সভাপতি আলহাজ্ব সাফিয়া খাতুন ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ১৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেন। কমিটির অনুমোদনপত্রে বলা হয়- আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সু-সংগঠিত, গতিশীল ও নির্বাচনমুখি করতে কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেয়া হলো। কমিটির অন্য কর্মকর্তা ও সদস্যরা হচ্ছেন, যুগ্ম আহবায়ক- খালেদা ফেন্সি, যুগ্ম আহবায়ক- তাহমিনা ইসলাম বিউটি, সদস্য- মানছুরা জামান নতুন, কোহিনূর আফজাল, শামসুন্নাহার নেলী, সায়লা খানম দিপু, আফরোজা আক্তার সেলিনা, জান্নাতুল ফেরদৌস জ্যোতি, ডা. রুবি ইসলাম, রাফিজা খানম, শাহীন সুলতানা ইতি, শংকরী রানী সাহা, কানন বেগম, উম্মে আক্তার চাঁদনী ও মিনা খাতুন ময়না্

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries