মহেশপুরে বীর মুক্তিযোদ্ধা আবু হাসান ইকবালের ১৪তম মৃত্যু বার্ষিকী পালিত

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ বুধবার সকালে ঝিনাইদহের মহেশপুরে বীর মুক্তিযোদ্ধা আবু হাসান ইকবালের ১৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার নিজ গ্রাম গোপালপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলার গোপালপুর গ্রামের মরহুম মুনছুর আলীর কনিষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা আবু হাসান ইকবাল ৬৯ এর গণঅভ্যুর্ত্থানের বৃহত্তর যশোর এলাকার অন্যতম ছাত্রনেতা ছিলেন এবং ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনা সংগ্রামে অংশগ্রহন করে। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর ্উপজেলার যাদবপুর ইউপির ১৯৫১ সালের ১৯ শে জুলাই জন্ম গ্রহন করেন। ১৯৭২ সালে মহেশপুর থানা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। স্বাধীনতার নেতৃত্বদানকারী দল কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ এ সীমান্তটাকে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সংগঠকদের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করত। তিনি হাসান বাহিনী নামে একটি কমিটি গঠন করেন। হঠাৎ একদিন হাসান বাহিনী প্রধানের কাছে সংবাদ আসে স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুর ভ্রাতা শেখ আবু নাসের বঙ্গবন্ধুর এক বোন ও তার মেয়ে এই সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার জন্য মহেশপুর উপজেলায় প্রবেশ করেছেন। এ সংবাদের ভিত্তিতে আবু হাসান ইকবাল ও তার বাহিনীর সদস্যরা মান্দারতলা বাজার থেকে সশস্ত্র অবস্থায় তাদেরকে নিরাপত্তা দিয়ে ভারতের বাগদায় পৌছিয়ে দেয়। প্রয়াত আব্দুর রাজ্জাক ও শিল্প মন্ত্রী আমির হোসেন আমু এই বাহিনীর সহযোগীতায় এ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। বুধবার সকালে তার নিজ গ্রামে পরিবার ও মুক্তিযোদ্ধাদের উদ্যোগে দোয়া ও স্মৃতিচারন করা হয়।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ