দুর্গাপুরে সেবাসপ্তাহ উপলক্ষে বিনামুল্যে ঔষধ বিতরণ।

নির্মলেন্দু সরকার বাবুল, দুর্গাপুর(নেত্রকোনা): জেলার দুর্গাপুরে সোমবার জাতীয় সেবাসপ্তাহ উপলক্ষে রুগী কল্যান সমিতির আয়োজনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহায়তায় ৩জন মুমুর্ষ রোগীকে বিনামুল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। স্বাধীনতার পর কয়েক দশকের ুদ্র ুদ্র অর্জনের ফলশ্রুতিতে জাতিসংঘ বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে এ স্বীকৃতি দিয়েছে। ফলে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় উন্নীত হয়েছে বাংলাদেশ। তারই অংশ হিসেবে দুর্গাপুর হাসপাতালে ভর্তিকৃত ৩জন মুমুর্ষ রোগীকে বিনামুল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করেছে উপজেলা সমাজসেবা কার্যালয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক ম্যাডিক্যাল কর্মকর্তা ডাঃ মোঃ বিলাল উদ্দিন, সাংবাদিক বিজন কৃষ্ণ রায়, জুয়েল রানা প্রমুখ।

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ