নাটোরের বড়াইগ্রামে ৮০টি প্রাথমিক বিদ্যালয়ে ৮৩টি ল্যাপটপ বিনামূল্য বিতরন
নাটোর প্রতিনিধি : ডিজিটাল বাংলাদেশ গড়ার লে তৃতীয় প্রাথমিক উন্নয়ন (পিইডিপি-৩) বড়াইগ্রাম উপজেলার ৮০টি প্রাথমিক বিদ্যালয়ে ৮৩টি ল্যাপটপ বিনামূল্য বিতরন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বড়াইগ্রাম হল রুমে উপজেলা শিা অফিসের আয়োজনে বিনামূল্য ল্যাপটপ বিতরন করেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ, উপজেলা শিা অফিসার আকলিমা খানমসহ সরকারী-বেসরকারী ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
