সাংবাদিক সৈয়দ হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী আজ
জয়দেব আচার্য্য, নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
সাংবাদিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিত্ব মরহুম সাংবাদিক মো. সৈয়দ হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার (১৩ মে)।
২০২৪ সালের ১৩ মে সকাল ১১টা ২০ মিনিটে নিউমোনিয়াজনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম সৈয়দ হোসেন নিকলী পুরান বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। পাশাপাশি তিনি দৈনিক যায়যায়দিন ও আলোকিত সকাল পত্রিকার নিকলী উপজেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন সুনামের সঙ্গে সাংবাদিকতা করেছেন। এছাড়া তিনি নিকলী পুকুরপাড় জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
ব্যবসা ও সাংবাদিকতার পাশাপাশি তিনি রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। তার অকাল মৃত্যুতে নিকলীজুড়ে নেমে আসে শোকের ছায়া। বন্ধু মহল, এলাকাবাসী ও সুশীল সমাজের সদস্যদের ভাষ্য, তিনি অত্যন্ত সহজ-সরল ও সাদামাটা জীবনযাপন করতেন।
তার ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকবার্তা দিয়েছেন নিকলীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এদিকে মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের সদস্যরা তার আত্মার মাগফিরাত কামনায় নিকলীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

