২৬ বছর পর পাকুন্দিয়ার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

হুমায়ুন কবির: কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার ২৬বছর পর একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে র‍্যাবের সহযোগিতায় রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পাকুন্দিয়া থানা-পুলিশ। গ্রেফতার হওয়া কালাম (৪৩)উপজেলার চরলক্ষীয়া গ্রামের মৃত সামসুদ্দিনের ছেলে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, এটি পাকুন্দিয়া থানা পুলিশের সর্বোচ্চ অর্জন। ২৬বছর ধরে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, ২০০১ সালে একই গ্রামের সমবয়সী সোহেল মিয়াকে ছুরিকাঘাতে খুন করেন কালাম। এ ঘটনায় নিহতের পিতা জসিম উদ্দিন বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ২০১০সালে বিজ্ঞ আদালত কালামকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দেন। এদিকে হত্যাকান্ডের পর থেকেই পলাতক ছিলেন কালাম। সম্প্রতি মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে কালামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এর পরিপ্রেক্ষিতে পাকুন্দিয়া থানা পুলিশ র‍্যাবের সহযোগিতায় সোমবার দিবাগত রাতে ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ