নিকলীতে সরকারিভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রীদের জন্য কর্মশালা ও বিনামূল্যে উপকরণ বিতরণ
জয়দেব আচার্য্য নিকলী
কিশোরগঞ্জ নিকলীতে সোমবার ৪ আগষ্ট ২০২৫ইং সকাল ১১ ঘটিকায় নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে, নিকলী সমন্বিত উন্নয়ন প্রকল্প অফিস, নিকলী আইডিপি অফিসের আয়োজনে , বাস্তবায়নে পোভার্টি ইরাডিকেশন পোগ্রাম ( পি,ই,পি),অর্থায়নে এ্যাক্সিওন মেরিয়ানিস্টা,সরকারিভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রীদের জন্য কর্মশালা ও বিনামূল্যে উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়, উপজেলার সাতটি ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের সিএইচ সিপিদের মাঝে ব্যাগ মেডিকেল উপকরণ বিতরণ করা হয় সামাজিক ও পারিবারিক উন্নতির লক্ষ্যে, উক্ত কর্মশালায় উপস্থিত অতিথিগণ মা এবং নবজাতকের শরীরের যত্ন বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনামুলক উপদেশ উপস্থাপন করেন, এই সময় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ সজিব ঘোষ, নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ সোহাগ মিয়া ,নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের মিডওয়াইফ শারমিন আক্তার, নিকলী আইডিপি প্রকল্প ম্যানেজার মোঃ তানজিল মিয়া,নিকলী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জয়দেব আচার্য্য,শহীদুল ইসলাম সহ নিকলী আইডিপি অফিসের সকল সদস্যরা প্রমুখ, অনুষ্ঠান শেষে সরকারি প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রীদের মাঝে ডেলিভারী উপকরণ বিতরণ করেন

