কটিয়াদি বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির উদ্যোগে ব্যবসায়ীদের মতবিনিময় সভা

সৈয়দ মুরছালিন দারাশিকো

স্টাফ রিপোর্টার : কটিয়াদি বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির উদ্যোগে বাজারের ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ আগস্ট) সন্ধ্যায় কটিয়াদি বাজারস্থ সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। নবনির্বাচিত সভাপতি মো. ইলিয়াস আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: জিল্লুর রহমান এর সন্ঝালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন
কটিয়াদি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাইদুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার ভূমি লাবণী আক্তার তারানা, কটিয়াদি মডেল থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো: তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ
সহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, ব্যবসায়ী সমাজের স্বার্থে বণিক সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করে তোলা হবে। তারা সবার সহযোগিতায় একটি আধুনিক ও সুশৃঙ্খল বাজার গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় বাজারের বিপুল সংখ্যক ব্যবসায়ী উপস্থিত ছিলেন এবং নানা বিষয়ে মতামত তুলে ধরেন।

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ