ক্ষুদ্র কুঠির শিল্প ও পণ্য মেলা-২০২৪ উদ্বোধন

শিমুল মিলকী

নেত্রকোণার পুরাতন কালেক্টরেট মাঠে দেশীয় ক্ষুদ্র শিল্পকে মানুষের মাঝে জনপ্রিয় করে তুলতে ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী ক্ষুদ্র কুঠির শিল্প ও পণ্য মেলা-২০২৪ উদ্বোধন হয়েছে।

রবিবার নেত্রকোণা জেলা প্রেসক্লাবের আয়োজনে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠিত এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাস।

নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।

এসময় অন্য অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুম, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, সদর সার্কেল শিবলী সাদিক ও সদর থানা অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ ও ।

 

 

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ