কটিয়াদীতে ইসলামী আন্দোলনের গণ-সমাবেশ অনুষ্ঠিত

ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী প্রতিনিধি :

কিশোরগঞ্জের কটিয়াদীতে ৯ দফা দাবি বাস্তবায়নের লক্ষে উপজেলা গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কটিয়াদী বাস্ট্যান্ডে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই সমাবেশ হয়। সভায় দলের আমীর চরমোনাই পীর ঘোষিত ৯ দফা দাবি বাস্তবায়ন ও ছাত্র-জনতার গণআন্দোলনে গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত, তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

উপজেলা শাখা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মো. বরকত হোসাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির বকুলের পরিচালনায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসেন তালুকদার, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম, জেলা সহ- অর্থ সম্পাদক মাওলানা ইমদাদুল্লাহ মাহবুব, জেলা সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু হানিফ, কার্যকরী সদস্য মাওলানা মাহমুদুর রহমান মাহমুদ।
গণ সমাবেশে বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশ ও জাতির ক্রান্তিলগ্নে সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেন। দেশেরো করোনা ইসুতে লাশ দাফন রোহিঙ্গা ইস্যু বন্যা কবলিত বিভিন্ন ইস্যুতের ত্রাণ তৎপরতা জুলাই আগস্ট এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শুরু থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সকল অঙ্গ সহযোগী সংগঠন বিশেষ ভূমিকা পালন করেন,এতে আন্দোলনে ১৭ জন শাহাদাত বরণ করেন এবং প্রায় ৫ শতাধিক কর্মী আহত অবস্থায় চিকিৎসাধীন এখনো আছেন।
গত ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর ইসলামী আন্দোলনের পীর সাহেব চরমোনাই দেশের সার্বিক পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে দেশ সংস্কারের নয় দফা দাবি প্রস্তাব করেন।

সমাবেশে ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার করে অবৈধ সম্পদ বাজেয়াপ্ত এবং তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তোলেন।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries