ডেঙ্গু প্রতিরোধে করিমগঞ্জে প্রস্তুতিমূলক সভা
করিমগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের করিমগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬” উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে মুসলিমা। সভায় আসন্ন ডেঙ্গু প্রতিরোধ অভিযানকে আরও কার্যকর ও জনসম্পৃক্তভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আলামিন কবির, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, করিমগঞ্জ বণিক সমিতির সভাপতি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় সাংবাদিক এবং করিমগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, মশার প্রজননস্থল ধ্বংস এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণও প্রয়োজন।
সভা শেষে আসন্ন পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

