বাজিতপুরের পল্লীতে স্কুল ছাত্রী অপহরণ, পরে ধর্ষন



বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা ঃ কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়নের মাইজচর শ্যামপুর পাড়া গ্রামের ফল ব্যবসায়ী ইকবাল মিয়ার কন্যা ৫ম শ্রেণির ছাত্রী তারমিন আক্তার (১৩) কে একই গ্রামের কাজল মিয়ার ছেলে মঈন উদ্দিন (১৭) গত ২১ মার্চ সন্ধায় অপহরন করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ৫ দিন পর কুলিয়ারচরের সাবেক মেম্বার আনিছ মিয়ার বাড়ি থেকে স্কুল ছাত্রী তারমিন কে গত মঙ্গলবার রাতে উদ্ধার করেছে তার পরিবারের লোকজন। তারমিনের বাবার অভিযোগ, তার মেয়েকে লম্পট মঈন উদ্দিন মাজারে নেওয়ার কথা বলে মাইজচর গ্রামের বাড়ি থেকে বের করে নিয়ে আসে। পরদিন ২২ মার্চ শুক্রবার রাতে দিলালপুরের উদাতিয়াকান্দির করিম মিয়ার বাড়িতে মঈন উদ্দিন রাত্রি যাপনকালে তারমিনকে ইচ্ছার বিরুদ্ধে জোড় পূর্বকভাবে ধর্ষন করেছে। গত ৩ দিন আগে বাজিতপুর থানায় মেয়ের বাবা ইকবাল মিয়া অভিযোগ দায়ের করলেও পুলিশ এ পর্যন্ত কোন তদন্ত করেনি বলে অভিযোগ উঠেছে। ধর্ষিতা তারমিন দাবী করেন, মঈন উদ্দিন তাকে ইচ্ছার বিরুদ্ধে উদাতিয়াকান্দিতে রাত্রী যাপনকালে ধর্ষন করেছে। এই ব্যাপারে মেয়ের বাবা ইকবাল মিয়া বাদী হয়ে মঈন উদ্দিন, ছেলের বাবা কাজল মিয়া সহ আরো ২ জনের নামে গত পরশুদিন সোমবার বাজিতপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries