পাকুন্দিয়া বজ্রপাতে কৃষকের মৃত্যু
মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বজ্রপাতে শহিদ মিয়া (৪৯) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এই সময় চাঁন মিয়া (৬০) নামে এক কৃষক আহত হয়েছে। বুধবার দুপর ১টার দিকে উপজেলা পৌর সদর এলাকার বরাটিয়া গ্রামে এই ঘটনা ঘটে। মৃত শহিদ মিয়া উপজেলা সদর বরাটিয়া গ্রামের মৃত বজলু মেম্বারের ছেলে।

