পাকুন্দিয়ায় আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণের উদ্যোগ
স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় একটি আন্তর্জাতিক মানের বিশেষায়িত হাসপাতাল ও গবেষণা কেন্দ নির্মার্ণের উদ্যোগ নেয়া হয়েছে।
এ উপলক্ষে গতকাল রোববার (০২ সেপ্টেম্বর) সকাল থেকে বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ডা. এম এ হাসান উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং বিশেষায়িত হাসপাতাল ও গবেষণা কেন্দ্র স্থাপনের জন্য স্থান নির্বাচন করেন। এ সময় অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন এমপি ছাড়াও উপস্থিত ছিলেন-পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মালেক খসরু খান, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মো. ফরিদ উদ্দিন প্রমুখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জার্মান সংস্থা হেলিস এন্ড হাসান সোসাইটির উদ্যোগে উপজেলার পাটুয়াভাঙ্গায় বিশেষায়িত এই হাসপাতাল ও গবেষণা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। আর এ জন্যই তাঁর আমন্ত্রণে বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ডা. এম এ হাসান পাকুন্দিয়া সফর করেছেন।
ডা. এম এ হাসান রিচার্স ইনিটিয়েটিভস এন্ড ডেভলপমেন্ট ও এলার্জী অ্যাসথেমা এন্ড এনবায়রনমেন্টাল রিচার্স ইন্সটিউট, বাংলাদেশ’র প্রেসিডেন্ট ও চীফ সাইন্টিস্ট’র দায়িত্ব পালন করছেন। তিনি জাতিসংঘ, জার্মানি, ভারতসহ বিভিন্ন দেশে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

