কিশোরগঞ্জে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদন্ড,২১ জনকে যাবজ্জীবন কারাদন্ড

শাহরিয়া হৃদয়
কিশোরগঞ্জের করিমগঞ্জে চাঞ্চল্যকর চাচা-ভাতিজা হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদন্ড ও ২১ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। কিশোরগঞ্জের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাং আবু তাহের মঙ্গলবার দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।মৃত্যুদন্ড প্রাপ্ত আসামিরা হলেন, আল আমিন, মিজানুর রহমান, নাজমুল ও স্বপন মিয়া ও যাবজ্জীবন কারাদ- প্রাপ্তরা হলেন-দিদার,গিয়াস উদ্দিন সরকার,হাবিবুর রহমান হবি,দুলাল,ইসরাইল,জসিম উদ্দিন, রফিকুল ইসলাম মেম্বার,ইসলাম উদ্দিন,কাঞ্চন,সাহাব উদ্দিন,আশরাফ উদ্দিন,কাঞ্চন মিয়া,আলম,সেলিম,লোকমান,হারুন,সোয়েল,আজাদ,রোকন উদ্দিন,রতন,শামীম।

মামলার বিবরণে জানা গেছে, একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে ২০১২ সালের ২৪ আগস্ট সকালে করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের লাখপুর গ্রামের মো. কুবেদ ও তার ভাতিজা জাকারুলকে পিটিয়ে গুরুতর আহত করে আসামিরা। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা হাসপাতালে কুবেদ ও ঘটনার দুই দিন পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জাকারুলের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত কুবেদের স্ত্রী সুজাতা আক্তার বাদী হয়ে করিমগঞ্জ থানায় ২৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে জেলা ডিবি পুলিশের পরিদর্শক মুর্শেদ জামান ২০১৪ সালের ২১ আগস্ট আদালতে ২৫ জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
রাষ্ট্রপক্ষ এই মামলার রায়ে সন্তোষ্ট,এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে আরটিভি অনলাইনকে জানিয়েছেন কিশোরগঞ্জ জজ কোর্টের পিপি এড. শাহ আজিজুল হক

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries