মিঠামইনে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করলেন এমপি তৌফিক

নজরুল ইসলাম খায়রুল

কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলায় তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন হয়েছে।

গতকাল সোমবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে মিঠামইন উপজেলা পরিষদ চত্বরে এ ফলদ বৃ মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।

মিঠামইন উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই ফলদ বৃক্ষ মেলার আয়োজন করে উপজেলা কৃষি অফিস।

এ উপলক্ষে বিনামূল্যে বিভিন্ন শিা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়। পরে এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক বৃ মেলার স্টলগুলো পরিদর্শন করেন ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসলিমা আহমেদ পলির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-মুক্তিযোদ্ধা সরকারি আব্দুল হক কলেজের অধ্য আবদুল হক, মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শরীফ কামাল, উপজেলা কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম প্রমুখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries