আ. লীগের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে তাড়াইলে প্রতিবাদ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে কিশোরগঞ্জের তাড়াইলে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার দারুল হুদা কাছেমুল উলুম মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরে তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারোয়ার হোসেন লিটনের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এতে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ