স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন তাওহিদ
নিউজ ডেস্ক:
ক্র্যাম্প তথা পেশির তীব্র ব্যথার কারণে শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হলো তাওহীদ হৃদয়কে। প্রাথমিক চিকিৎসা নিয়ে ব্যাটিংয়ে ফিরলেও বেশিক্ষণ টিকতে পারেননি বাংলাদেশ দলের এই মিডলঅর্ডার ব্যাটসম্যান।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে ৮৪ বলে ৪২ রান করে রিটায়ার্ড হার্ট হয়েছেন তাওহিদ। এরপর ব্যাটিংয়ে নামেন লিটন দাস। মিরপুর টেস্টের প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে সাদমান ইসলাম অনিক ও তাওহিদ ১৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন।
মিরপুরে আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই খেলা বন্ধ হয়ে যায়। প্রথম দিনে ৭৪ ওভার খেলা হয়েছে। ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ করেছে ২১৩ রান। ৯৯ ও ৪২ রানে অপরাজিত আছেন সাদমান ইসলাম অনিক ও লিটন কুমার দাস।
বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে দলীয় ৯ রানেই সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভকে সঙ্গে নিয়ে ৫৯ রানের জুটি গড়েন ওপেনার সাদমান।
দলীয় ৬৮ রানে ফেরেন মুমিনুল। তিনি ৫১ বলে দুই বাউন্ডারিতে ২৮ রান করে ক্যাচ তুলে দিয়ে ফেরেন। প্রথম সেশনে ২৯ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ৯৬ রান। ৭ ও ২৮ রানে ফেরেন তানজিদ হাসান তামিম ও মুমিনুল হক সৌরভ।

