দেশবাসীর জন্য দোয়া চাইলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান এসপি হারুন

স্টাফ রিপোর্টার: দেশবাসীর জন্য দোয়া চাইলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান নারায়নগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশীদ (বিপিএম বার, পিপিএম বার)।

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লাহর মাসদাইর এলাকার জেলা পুলিশ লাইন্সে পুলিশ সদস্যসহ সাধারণ মুসল্লীদের জন্য নতুন মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে লাল ফিতা কেটে মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদ (বিপিএম বার, পিপিএম বার)।

এসময় তিনি মসজিদের পেশ ইমামের মাধ্যমে দেশবাসীসহ সকল পুলিশ সদস্যদের জন্য দোয়া কামনা করেন তিনি। এসময় নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামের কৃতি সন্তান। পিতা- আবদুল হাসেম, মাতা-জহুরা খাতুন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ