নিকলীতে ব্র্যাকের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প, চশমা পেলেন ৩৮৮ জন

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের নিকলীতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ৯টায় উপজেলার ছাতিরচর ইউনিয়ন পরিষদ মাঠে এ ক্যাম্পের আয়োজন করে ব্র্যাকের হিলচিয়া শাখা।

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি, অঞ্চল কিশোরগঞ্জ-২, সেন্ট্রাল-২ ডিভিশনের আওতায় আয়োজিত এ ক্যাম্পে ছাতিরচর ইউনিয়নের প্রায় ৬৫০ জনের চক্ষু পরীক্ষা করা হয়। এ সময় ৩৮৮ জনকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়।

ক্যাম্পে উপস্থিত ছিলেন ছাতিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামসুজ্জামান চৌধুরী ইয়ার খাঁন, ব্র্যাকের হিলচিয়া শাখা ব্যবস্থাপক মো. আব্দুল গনি, আরসি কিশোরগঞ্জ-১-এর মো. লোকমান আলী, আরসি কিশোরগঞ্জ-২-এর মো. বাছির উদ্দিন এবং আরসি ইটনার মো. শাখাওয়াত হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন ছাতিরচর ইউনিয়ন পরিষদের সদস্য মো. সাইদুর রহমান, আলাল উদ্দিন, মো. এলাজ, সংরক্ষিত নারী সদস্য মোছা. জান্নাতুল, মো. আল মাসুদসহ চক্ষু পরীক্ষা ক্যাম্পে অংশ নেওয়া চিকিৎসক, সহযোগী এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ