ভৈরবে ৫৬০ ট্রেন যাত্রীকে জরিমানা

এম.এ হালিম,ভৈরব প্রতিনিধি: ভৈরবে টিকিটবিহীন ৫শ৬০ যাত্রীকে ১ লাখ ২৪ ৬শ ৩০ টাকা জরিমানা করেছে রেলওয়ে ভ্র্যাম্যমান আদালত । শনিবার দিনব্যাপী ভ্রাম্যমান আদালত ভৈরব ষ্টেশনে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রেলপথে চলাচলকারি বিভিন্ন ১২টি আন্ত:নগর ও মেইল ট্রেনে বিনা টিকিটে ভ্রমণকারি ৫৬০ জন যাত্রীদের আটক করে রেলওয়ে ভ্রাম্যমান আদালত । বিনা টিকিটে ভ্রমনকারী আটককৃত যাত্রীদের কাছ থেকে ভাড়া ্ও জরিমানা বাবদ নগদ ১ ল, ২৪ হাজার ৬৩০ টাকা আদায় করা হয়।

রেলওয়ে সূত্র জানায়, বিনা টিকিটে ট্রেনে ভ্রমন রোধে দিনব্যাপী ভ্রাম্যমান আদালত পরিচালিত হয় ভৈরব রেলওয়ে ষ্টেশনে । ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন রেলওয়ে প্রধান বানিজ্যিক কর্মকর্তা পূর্বাঞ্চল মো:মোরাদ হোসেন।

এসময় ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো: কামরুজ্জামান সহ রেলওয়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ সঙ্গে ছিলেন। যে কোন ধরনের বিশৃঙ্খলা এড়াতে ভ্রাম্যমান আদালতে সহয়তা করেন ভৈরব রেলওয়ে থানার ওসি ফেরদোস আহমেদ বিশ্বাস, নিরাপত্তা ইন্সপেক্টর সহ রেলওয়ে আনছার ও পুলিশ বাহিনীর সদস্যরা।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ